কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

author
Reporter

প্রকাশিত : Feb 17, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মেরকট গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে বুধবার আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ধর্ষক মোশাররফ হোসেন উপজেলার মেরকট ফকির বাড়ির মৃত. আব্দুল খালেকের ছেলে। 

প্রতক্ষ্যদশী মোতালেব হোসেন, আবুল কাশেম ও স্থানীয় ইউপি সদস্য জহির জানান, মানসিক প্রতিবন্ধী ওই তরুনী বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। মঙ্গলবার দুপুরে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘোরাফেরা করতে থাকলে তরুণীকে স্কুলের পিছনের বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মোশাররফ হোসেন। এসময় বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজে নিয়োজিত হাবিব নামের এক রাজমিস্ত্রী ঘটনাটি দেখে ফেলে। বুধবার ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক তদন্ত রকিবুল ইসলাম জানান, স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab