ঢাকা | | বঙ্গাব্দ

জিলা স্কুল ছাত্রদের গান ও কবিতায় মুখোর নগর উদ্যান

author
Reporter

প্রকাশিত : Apr 17, 2026 ইং 133 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

ভাষার মাস ফেব্রুয়ারির দ্বিতীয় দিনের তিননদী পরিষদের অনুষ্ঠানে জিলা স্কুলের ছাত্রদের গান  ও কবিতায় মুখোর হয়ে উঠে কুমিল্লা নগর উদ্যান। ২১ দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন জামতলার তিননদী পরিষদ মঞ্চে গান, কবিতায় মুখোর করেন কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্ব গাজীউল হক সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী। 

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জিলা স্কুল প্রধান শিক্ষক রাশেদা আক্তার। 

অনুষ্ঠানে আরও ছিলেন, সংগঠক রিক্তা বড়–য়া ও পারভীন হাসানাত প্রমুখ।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS