কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চাঞ্চল্যকর যুবলীগ নেতা জিল্লুর হত্যা: কাউন্সিলর সাত্তার ঢাকা থেকে গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Jan 26, 2021 ইং
ad728

মাসুদ আলম

কুমিল্লা নগরীর চৌয়ারায় আলোচিত ও চাঞ্চল্যকর যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যামামলার দ্বিতীয় আসামী ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার শাহাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাত্তারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি জানান, কুমিল্লার বহু আলোচিত জিল্লুর রহমান জিলানী হত্যা মামলার আসামী আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কুমিল্লায় আনা হচ্ছে। তাকে গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে। 

আবদুস সাত্তার (৩৪) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। সেই ওয়ার্ড ওয়ার্ডের গোয়ালমথন এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে। 

মামলার সূত্রে জানা যায়, গেল বছরের (১১ নভেম্বর) বুধবার সকালে নগরীর চৌয়ারায় প্রকাশ্য দিবালকে যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। হত্যাকা-ের ঘটনায় তার ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে হত্যার ঘটনায় জড়িত ২৪ ব্যক্তিকে আসামী করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলাটি দায়ের করেন। ওই মামলায় স্থানীয় আরেক কাউন্সিলর আবুল হাসানকে প্রধান ও সাত্তারকে দ্বিতীয় আসামী করা হয়। মামলাটি কুমিল্লা সদর দক্ষিণ থেকে আদালতের নির্দেশে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেওয়া হয়। 

এই মামলার দ্বিতীয় আসামী সাক্তারসহ ৩-৪ জন আসামী গ্রেফতার হয়েছে। কিন্তু প্রধান আসামী আবুল হাসানসহ উল্লেখযোগ্য অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে বলে জিল্লুর পরিবারের অভিযোগ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab