কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মেঘনায় বস্তাবন্দি শিশুর লাশ মিললো ব্রিজের নিচে

author
Reporter

প্রকাশিত : Jan 22, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মেঘনায় ব্রিজের নিচ থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ১০ দিন আগে ওই শিশু খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত শিশুটি মেঘনা উপজেলার বৈধ্যনাথপুর গ্রামের মালেশিয়া প্রবাসী শরিফ হোসেনের ৫ বছর বয়সি শিশু রিফানুল ইসলাম রিফান।  

স্থানীয়রা জানান, গত ১২ জানুয়ারি দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় রিফান। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে শিশুটির মা রজনী বেগম বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

শুক্রবার সকালে উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রিফানের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকা-ে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab