কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বরুড়ায় নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা

author
Reporter

প্রকাশিত : Jan 22, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় আবুল হাসেম নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর রাতে জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশপ্রহরী আহত হয়েছে। নিহত আবুল হাসেম নলুয়া চাঁদপুর বাজারের নৈশপ্রহরী ও ওই গ্রামের হাসান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান,  নৈশ প্রহরী আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে শুক্রবার ভোর রাতে আগুন জ্বালিয়ে  শীত নিবারণ করছিলেন। এসময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে রাইস মিলের মালিক বাবুল ও তার সহযোগিরা নৈশপ্রহরী আবুল হাসেমের সাথে প্রথমে বাকবিতন্ডা এবং পরে তাকে পিটিয়ে আহত হরেন। এতে ওই নৈশ প্রহরীর চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আবুল হাসেম ৭ কন্যা সন্তানের বাবা।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার মুঠো ফোনে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তবে দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab