কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

পরিষদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে চান উপজেলার জনপ্রতিনিধিরা

author
Reporter

প্রকাশিত : Jan 17, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সকল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার দাবিতে কুমিল্লায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন। সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদকে কার্যকর করার দাবিতে এ মতবিনিময় সভায়  উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানগণ অভিযোগ করে বলেন,  প্রজাতন্ত্রের মালিক জনগন, যা নিশ্চিত হবে প্রতি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে শাসন ব্যবস্থার মাধ্যেমে কিন্তু কতিপয় কর্মকর্তার নেতিবাচক মনোভাবে তা বিঘœ ঘটছে। আইন থাকলেও আইনের বাস্তবায়ণ না থাকায় উপজেলা পরিষদের কর্যক্রম আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। আইনের নির্দেশনা ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পুন: প্রজ্ঞাপনকে প্রায় ১ যুগের কতিপয় কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবের কারণে উপজেলা আইন কার্যকর করা হয় নাই।  এতে জনগণ কাক্সিক্ষত সেবা-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রীয় অপচয় রোধ ও সরকারের ১২ টি মন্ত্রণালয়ের ১৭ টি বিভাগ উপজেলা পরিষদের ম্যানুয়াল-নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদের নিকট হস্তান্তর সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়। 

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার উদ্যেগে কুমিল্লা স্টেডিয়ামের হলরুমে গতকাল রবিবার দুপুরে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুউদ্দিন(কালু)।  উপজেলা পরিষদের কার্যকারিতা ও বর্তমান অবস্থাসহ বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.মোঃ আমিনুল ইসলাম টুটুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি  ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার।

 কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি  ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিরা থাকলেও প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা (ইউএনও) সবকিছু উপেক্ষা করে উপজেলায় শাসকের দায়িত্ব পালন করছেন। তারা উপজেলা পরিষদের বদলে নাম ব্যবহার করছেন উপজেলা প্রশাসন। চেয়ারম্যানের অনুমোদন ছাড়াই সমস্ত কাজ পরিচালনা করছেন। অথচ উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সচিবের দায়িত্ব পালন করার কথা।এছাড়া উপজেলা পরিষদ আইন পুরোপুরি বাস্তবায়ন না করে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের আদেশ, পরিপত্র জারি করে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করা হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তিনি উপজেলা পরিষদকে কার্যকর করতে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়। 

 এসময় মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, তিতাসের পারভেজ হোসেন সরকার,চান্দিনার তপণ কুমার বাকশী, মনোহরগঞ্জের জাকির হোসেন সহ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab