কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কিং ফিশারের পরিচালক বিপুর মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

author
Reporter

প্রকাশিত : Jan 17, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য ও কিং ফিশার রেস্টুরেন্টের পরিচালক মোস্তাফিজুর রহমান বিপুর গর্ভধারিণী মা মারা গিয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দুপুর ১২টায় কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি বড় পুকুর উত্তর পাড়ের বাসায় মা মোমেনা বেগম মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন লাঞ্চ (ফুসফুস) ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মোমেনা বেগম তিনি ৫ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন। মোমেনা বেগমের স্বামীর মৃত আবদুল হাকিম ভূঁইয়া ৮৮ সালে মারা যান। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান বিপু জানান, তার মা ফুসফুর ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার দুপুরে কালিয়াজুড়ির বাসায় মারা যান। মৃত্যুর পর নগরীর কালিয়াজুড়ি জামে মসজিদে বাদ আসর প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি বুড়িচং উত্তর সামপুরে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।      


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab