ঢাকা | | বঙ্গাব্দ

বন্দুক দিয়ে জন্মদিনের কেক কেটে শ্রীঘরে!

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 95 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক ডেস্ক

জন্মদিনে কেক কাটার রীতি নতুন নয়। কেক কাটার জন্য সাধারণত ছুরিই ব্যবহার করা হয়। কিন্তু বন্দুক দিয়ে কেক কাটতে দেখেছেন কখনও? ভাবছেন সে আবার কী? অবাক হবেন না।

কারণ, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। মাত্র ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, অল্পবয়সী বেশ কয়েকজন একটি জন্মদিনের কেক কাটছে।

লাল পোশাক পরা যুবকের হাতে দেশি বন্দুক। আর তার নল দিয়ে কেক কাটা হয়। সঙ্গে জোরে জোরে বাজছে গান। চলছে চিৎকার-চেঁচামেচি। এই ছোট্ট ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাপুরে।

ওই এলাকার পুলিশেরও নজর এড়ায়নি বিষয়টি। আর তারপরই ব্যবস্থা নিতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত শাহনওয়াজ ও তার বন্ধু শাকিবকে গ্রেফতার করা হয়েছে।

শাহনওয়াজের জন্মদিন পালিত হচ্ছিল। সেখানে উপস্থিত ছিল শাকিবও। যে বন্দুকটি দিয়ে কেক কাটা হয়েছে সেটি এবং দুটি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে ওই যুবকরা আগ্নেয়াস্ত্রটি ব্যবস্থা করল, তা খতিয়ে দেখছে পুলিশ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS