ঢাকা | | বঙ্গাব্দ

বিতর্কে কুমিল্লা সিভিল সার্জন ও নার্সরা মুখোমুখি

author
Reporter

প্রকাশিত : Feb 2, 2026 ইং 115 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

‘নার্স বিদ্বেষী সিভিল সার্জন নিপাত যাক’, ‘আমাদের শরীর থেকে সুরক্ষা পোষাক খুলে নিতে দিবো না’ ও ‘সাদা এপ্রোন নিয়ে হয়রানী চলবে না’ এমন শ্লোগানে নানা প্লে-কার্ড নিয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের রিুদ্ধে মানববন্ধন করেছেন কর্মরত নার্সরা। নার্সরা রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে নার্সরা জানান, কর্মস্থলে সাদা এপ্রোন পরিধান করা যাবেন না সম্প্রতি এমন নির্দেশনা জারী করেন সিভিল সার্জন। এ নিয়ে তাদের সাথে সিভিল সার্জনের টানাপোড়েন চলছে। সিভিল সার্জন জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে আমাদের সাদা এপ্রোন পরা না পরা নিয়ে টানাটানি করছেন। মানববন্ধনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কুমিল্লা শাখার সহ-সভাপতি জাহানারা বেগম, আভা রাণী মজুমদার, সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, সাংগঠনিক সম্পাদক বুলবুলী আক্তারসহ বক্তারা অভিযোগ করে আরও বলেন, করোনার ক্রান্তিকালে দেহের সুরক্ষা হিসেবে আমরা সাদা এপ্রোন পরিধান করে আসছি। কিন্তু বর্তমান সিভিল সার্জন আমাদেরকে এ সাদা এপ্রোন পরিধান না করার জন্য নির্দেশ প্রদান করেন এবং প্রধান সহকারী ও হিসাবরক্ষক মো. আতিকুর রহমানের মাধ্যমে কর্মরত অবস্থায় ছবি তুলে রেখে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে হয়রানী করে আসছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিভিল সার্জন এছাড়াও আমাদের মাতৃকালীনসহ ছুটি ও উচ্চশিক্ষাসহ নানা প্রয়োজনে আবেদন নিয়ে অনুমোদন/স্বাক্ষরের জন্য সিভিল সার্জনের দপ্তরে গেলে প্রধান সহকারী আতিকুর রহমানকে উৎকোচ না দিলে হয়রানীর শিকার হতে হয়।’ 

তবে অভিযোগের বিষয়ে প্রধান সহকারী আতিকুর রহমান বলেন, ‘আমি ৩ বছর ধরে এখানে কর্মরত আছি। আমার বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ সঠিক নয়।’ কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সাদা এপ্রোন ব্যবহার না করে নার্স ও মিডওয়াইফদের জাতীয় ইউনিফরম পরিধান নিশ্চিত করার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে তাদের শরীর থেকে সুরক্ষা পোষাক খুলে নেয়ার অভিযোগ সঠিক নয়। তাছাড়া প্রধান সহকারীর মাধ্যমে উৎকোচ গ্রহণ ও হয়রানীর অভিযোগ মিথ্যা।’  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS