কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

অসচ্ছল সহস্রাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ

author
Reporter

প্রকাশিত : Jan 8, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবীতে সহস্রাধিক অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শুক্রবার পাঁচথুবী ইউপি কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল। 

ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাছান হিরণ,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন। এসময় ইউপি সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. আমিনুল ইসলাম টুটুল বলেন,অসচ্ছল অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই  সমাজের বিত্তশালীসহ জনপ্রতিনিধিদের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা  নয়,তাদের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab