কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ক্রীড়া পল্লী ও ভূমিহীনদের পুনর্বাসনে নির্মাণাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

author
Reporter

প্রকাশিত : Jan 5, 2021 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লী ও আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ক্রীড়া পল্লী ও ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।    

ভূমি ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন ও কুমিল্লা জলা এাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ ইউপি সদস্যবৃন্দ, উপকারভোগীগণ, এলাকাবাসী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপকারভোগী পরিবারদের মতামত নেয়া হয় এবং যথাসময়ে কাজ সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab