কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রজ্ঞাপন জারি

author
Reporter

প্রকাশিত : May 27, 2025 ইং
ad728

মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ এপ্রিল অনুষ্ঠিত নিকারের সিদ্ধান্তের আলোকে পাঁচটি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সাথে সামঞ্জস্যপূর্ণকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattogram, কুমিল্লার ক্ষেত্রে Comilla-এর পরিবর্তে Cumilla, বরিশালের ক্ষেত্রে Barisal-এর পরিবর্তে Barishal, যশোরের ক্ষেত্রে Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ক্ষেত্রে Bogra এর পরিবর্তে Bogura রূপে সংশোধন করা হয়েছে।
সকল মন্ত্রণালয়/ বিভাগ, অধিদফতর/ দফতর/ পরিদফতর, জেলা ও উপজেলাসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় এবং বাংলা ও ইংরেজি অভিধানে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab