কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজা পাচারে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Dec 31, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় পিকআপে লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা হতে চট্টগ্রামগামী একটি পিকআপে করে গাঁজা পরিবহনকালে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর (মিস্ত্রীবাড়ি) গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩০) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অলিপুরা গ্রামের মোঃ হান্নান মৃধার ছেলে মোঃ ফজলে রাব্বী (২২)। 

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজাসহ গ্রেফতার দুই আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। 

আসামীদের বিরুদ্ধেকুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab