ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় চলন্ত ট্রেনের সামনে সিএনজি : বৃদ্ধ নিহত, স্ত্রী ও মেয়ে আহত

author
Reporter

প্রকাশিত : Apr 17, 2026 ইং 147 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার শাসনগাছা রেলক্রসিংয়ে কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় আরও তিনজন আহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে পৌনে ৭টায় শহরে প্রবেশের পথে একটি সিএনজি শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার (মালবাহী) ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়। 

গুরুতর আহতাবস্থায় সিএনজি চালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান সিএনজি যাত্রী ফরিদ মুন্সী (৭০)কে মৃত ঘোষণা করা হয়। আহতরা হলেন তার স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আখি আক্তার (১৬) ও নিহতের ভাগিনা সিএনজি চালক রাকিবুল (৩০)।

জানা যায়, নিহত ফরিদ মুন্সী হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে। 

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন সিরাজী জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রমের সময় একটি সিএনজি রাস্তা পাড়াপাড় হত গেলে দূর্ঘটনাটি ঘটে। দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। নিহতরা ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন।  দূর্ঘটনার পর পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS