নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা পুলিশের দুই চৌকস কর্মকর্তা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ও কুমিল্লা সদর সার্কেল তানভীর সালেহীন ইমনের বিদায় উপলক্ষে বৈকালিক চা-চক্র করেছে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। শুনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি’র আয়োজনে এই বৈকালিক চা-চক্র অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
তাদের বিদায়ী বৈকালিক চা-চক্রে কুমিল্লা অজিতগুহ কলেজে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ শান্তি রঞ্জন ভৌমিক, নারী নেত্রী পাপড়ী বসু, ইতিহাসবিদ এড. গোলাম ফারুক, ডা. তৃপ্তিস চন্দ্র ঘোষ, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, দৈনিক কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় ও সাপ্তাহিক অভিবাদ পত্রিকার সম্পাদক আবুল হাসেনাত বাবুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, এনজিও ব্যক্তিত্ব লোকমান হাকিম, রোকেয়া বেগম শেফালী ও সাহিত্যিক জিয়া উদ্দিন ঠাকুর।
বিদায় বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, বিদায় বেলায় কুমিল্লাবাসীর ভালোবাসা ঝুড়ি ভরে নিয়ে যাচ্ছি। এই কুমিল্লার মানুষের ভালোবাসায় অতীতের কর্মক্ষেত্রে অর্জিত সকল স্মৃতি ম্লান হয়ে গেছে। আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় হৃদ্ধ ও সমরিদ্ধ। তারপরও বিদায় নিতে হবে। জন্মের পর যেমন মৃত্যু অনিবার্য, ঠিক তেমনি সরকারি চাকরীর ক্ষেত্রে বদলী তেমন অনিবার্য।