ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ২৩২ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে জেলা পুলিশের সংবর্ধনা

author
Reporter

প্রকাশিত : Feb 21, 2026 ইং 140 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সংসদগণদের সংবর্ধনা দিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ। মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধের পরবর্তী সময়ে মৃত্যুবরণ করা এবং জীবিতসহ ২৩২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে এই সংবর্ধনা দেওয়া হয়। সোমবার (২১ ডিসেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর আই আব্দুল হালিম মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কুমিল্লা জেলা পুলিশ।

সংবর্ধনা অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা বাংলাদেশের গোটা পুলিশ ডিপার্টমেন্টকে গর্বিত করেছেন। মুক্তিযুদ্ধে পুলিশের অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। যুদ্ধে শহীদ হওয়াসহ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের কারণে আজ আমরা পুলিশের বড় বড় কর্মকর্তা হতে পেরেছি। 

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আরিফুর রহমান। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও কুমিল্লার সদর সার্কেল মো. তানভীর সালেহীন ইমনের উপস্থপনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিম উল-আহসানসহ জীবিক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধে শহীদ ও মৃত মুক্তিযোদ্ধারে পরিবার।  

এর আগে কুমিল্লা পুলিশ লাইন্সে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS