নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরতলীর আড়াইওড়া এলাকায় জহিরুল ইসলাম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বড়ভাই শহিদুল ইসলাম ভুট্টু বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক।
মামলার আসামীরা হলেন, কুমিল্লা সদর উপজেলার চম্পকনগর (সাতরা) এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন ছেলে আজারুল ইসলাম এবং একই গ্রামের মৃত রেহানউদ্দিন রেনু মিয়ার ছেলে সাইফুদ্দিন আহম্মেদ সবুজ।
এর আগে সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরতলীর আড়াইওয়া গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ওই যুবক চম্পকনগর (সাতরা) গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকুরীতে কর্মরত ছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের স্বজনরা জানান, রাতে জহিরের মোবাইলে একটি কল আসার পর সে বাসা থেকে বাহিরে যায়। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এক বন্ধুকে সাথে নিয়ে জহির মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া এলাকায় যান। সেখানে বাইক রাখার পর মামলার আসামী সাইফুদ্দিন আহামেদ সবুজ ও আজহারুল নামে দুই ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। জহির শরীরের রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে আছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে
কিছুক্ষণ পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।