কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বার্ডে বিজয় দিবস উদযাপন

author
Reporter

প্রকাশিত : Dec 16, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর বার্ড প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যূরালে বার্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বার্ড জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। 

উল্লেখ্য মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিজয়ের মাসে বার্ডে চলমান লালমাই ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ০৯ টন ধানের বীজ বিতরণ করা হবে।  




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab