ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় আগুন নেভাতে গিয়ে শিশু নিহত, অগ্নিকাণ্ডে পুড়ে গেলো ৯টি দোকান

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 123 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় দোকানের আগুন নিভাতে গিয়ে মো. আরাফাত নামে এগারো বছরের এক শিশু নিহত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে লেপ-তোষকের দোকানসহ ৯টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। মঙ্গলবার কুমিল্লার শহরতলী চাঁনপুর বৌবাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে নিহত আরাফত চাঁনপুর গাউছিয়া মসজিদ এলাকার বারেক মিয়ার ছেলে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন আগুনে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুনে সূত্রপাত হয়। ওই আগুনে লেপ-তোষকের দোকানটি একেবারে পুড়ে ছাই। সেই সাথে তার পাশ্ববর্তী জুতা, মোবাইল, মুদি, কসমেটিক দোকনসহ আরও ৮টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগুন নিভাতে এসে আরাফাত নামে এক ব্যক্তি নিহত হয়েছে।  

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড করা হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের সদস্য আরও ২০ লাখ টাকার মালামাল আগুনের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বাজারে অগ্নিকাণ্ডে দেখে নিহত আরাফাত আগুন নিভাতে আসে। ওই শিশু সাবধানতা অবলম্বন না করায় তার গায়ে আগুন ধরে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যায় শিশুটি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, আগুনের সূত্রপাত লেপ-তোষকের দোকান থেকে। তবে মানুষ হত্যায় দোকানে আগুন লাগিয়েছে কিনা? তদন্ত করলে বেরিয়ে আসবে।  




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS