কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার আড়াইওড়ায় যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন

author
Reporter

প্রকাশিত : Dec 14, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ডেকে নিয়ে জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন করা হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) শহরের আড়াইওড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জহির সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা কৃষি গবেষণা অফিসে চাকুরী করেন বলে জানা গেছে।

জহিরুল ইসলামের বন্ধু এরশাদ জানান, সোমবার রাত ৮টার দিকে আমাকে সঙ্গে নিয়ে জহির তার মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া যায়। সেখানে বাইক রাখার পর সাইফুদ্দিন ও আজহারুল নামে দুই ব্যক্তি জহিরকে ডেকে নিয়ে যায়। একটুর পরে তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আবুল হাসেম মনসুর জানান, রাত সাড়ে ৮টার দিকে জহিরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। একটু পরই যুবকটি মারা যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, নিহত যুবকের রানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। কি কারণে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে তদন্ত করলে ঘটনা উঠে আসবে। 





নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab