ঢাকা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে স্কুলের গাছ কেটে নিলো সভাপতি, অভিযোগের দুই বছরেও ব্যবস্থা নেই

author
Reporter

প্রকাশিত : Feb 26, 2026 ইং 142 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ সাবেক কমিটির সভাপতি’র বিরুদ্ধে। গাছ কাটার দুই বছরেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করছেন স্কুল কমিটির সদস্যরা। উল্টো অভিযোগকারীদের নানা ভাবে হয়রানী করে আসছে ওই ব্যক্তি। 

জানা যায়, গত ২০১৮ সালের ২২ জুলাই চৌদ্দগ্রাম খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা থাকা নিমসহ কয়েকটি গাছ অবৈধভাবে কেটে ফেলে স্কুল কমিটি’র সাবেক সভাপতি সুমন পাটোয়ারী। তার এই অবৈধ কর্মকা-ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার। কিন্তু দুই বছর অতিবাহিত হলেও সুমন পাটোয়ারীর বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। সুমন পাটোয়ারী ওই এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি কাউকে তোয়াক্কা করেন না। রাতের আধারে অবৈধভাবে বিদ্যালয়ের গান কেটে ফেলার পরও কেউ কিছু বলতে পারেননি। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উল্টো আইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাছ কেটে নিয়েছেন।

তার এইসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাই এবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা বনবিভাগ, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং কুমিল্লা পুলিশ সুপারের বরাবর অভিযুক্ত সুমন পাটোয়ারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মানিক হোসেন পাটোয়ারী নামে এক অভিভাবক।  

মানিক হোসেন পাটোয়ারীর অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করার জন্য চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা উপজেলা বন কর্মকর্তাকে দায়িত্ব দেন। 

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি তদন্ত করতে ওই বিদ্যালয়ে গিয়েছি। স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি একটি বিবৃতি দেওয়ার জন্য। কালকের মধ্যে বিবৃতিটি হাতে পেলে আমি তদন্ত প্রতিবেদনটি নির্বাহী কর্মকর্তার বলাবর জমা দিয়ে দিবো। 

অভিযুক্ত সুমন পাটোয়ারী জানান, খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় থাকা নিমসহ ওই গাছগুলো বাতাসে হেলিয়ে পড়েছে তার দোকানের উপর। যার কারণে তিনি ওই গাছগুলো কেটে ফেলেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা বন কর্মকর্তাকে তদন্ত দিয়েছি। আগামীকাল এবিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করবো। 


 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS