ঢাকা | | বঙ্গাব্দ

দাউদকান্দিতে মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Mar 8, 2026 ইং 123 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা দাউদকান্দিতে মাদক ব্যবসার দায়ে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে দাউদকান্দি উপজেলার মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিন ক্যান বিদেশি বিয়ার ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ আহমেদ (৩১) দাউদকান্দি উপজেলার চরচারুয়া এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ দাউদকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। গ্রেফতারকৃত আরেকজন শামীম সরকার (২৭) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ষোলপাড়া এলাকার আবদুল হক সরকারের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেন, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসা করতেন। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS