কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

নগরীতে খাল ভরাট করে সড়ক চায় না কুসিক, মানছে না সওজ

author
Reporter

প্রকাশিত : Dec 3, 2020 ইং
ad728

মাসুদ আলম

কুমিল্লা শহরের পানি অপসারণ পথ কান্দিখাল ভরাট করে সড়ক নির্মাণ করা হচ্ছে। নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি চারলেনে উন্নীত করার কাজ করতে গিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ খালটি ভরাট করতে শুরু করেছেন। কিছু অংশ ভরাটে বর্তমানে খালটি পায় সরু একটি ড্রেনে রূপান্তরিত হয়েছে। কুমিল্লা শহরের মূল অংশ এবং নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বজ্র ও ময়লা পানি এই খাল দিয়ে অপসারণ করা হয়। সড়ক ও জনপথের ভরাটে পানি অপসারণ প্রকৃয়া স্বাভাবিক না থাকলে কুমিল্লা শহর জুড়ে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করবে। এদিকে বর্ষার মৌসুমে প্রবল বর্ষণ এবং অতিবৃষ্টির কারণে শহর ডুবে যাওয়ার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। 

এদিকে শহরের পানি অপসারণের পথ বন্ধ করে সড়ক নির্মাণের ঘটনায় কুমিল্লা নগরজুড়ে সচেতন নাগরিক সমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি সড়ক নির্মাণের জন্য খাল ভরাট বন্ধ করা হোক। এমনকি যে অংশে মাটি পেলানো হয়েছে সেগুলোও অপসারণ করা হোক দ্রুত। 

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর টমছমব্রিজ থেকে কচুয়া চৌমুহনী সড়কের পাশের কান্দিখালটির সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুইপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। মনগড়াভাবে মাটি দিয়ে ভরাটে খারটি সরু হয়ে গেছে। পানি অপসারণের ¯্রােত বন্ধ হওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। 

এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, খাল ভরাটের কথা শুনে তিনি তার প্রকৌশলীদের পাঠিয়েছি ঘটনাস্থলে। তারা গিয়ে কাজ বন্ধ করেছেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে সিদ্ধান্তের আসে বৃহস্পতিবার সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে সীমানা নির্ধারণ করে কাজ করবেন। 

সিটি মেয়র বলেন, দুঃখের বিষয় হচ্ছে খাল ভরাট শুরুর আগে সিটি কর্পোরেশনের সাথে সড়ক ও জনপথ কোন যোগাযোগ করেননি। তারা নাকি ভরাট শুরু করলে আমরাই যোগাযোগ করবো। সেটা মাথায় নিয়ে তিনি সিটি কর্পোরেশনকে না জানিয়ে ভরাট কাজ শুরু করে ভালো করেননি। 

সিটি কর্পোরেশনের অভিযোগের বিপরীতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সড়ক নির্মাণে আমি আমার জায়গায় কাজ করছি। অন্যের জায়গায় আমি এক চুলও যাবো না। আর খাল ভরাট করে আমি সড়ক নির্মাণ করতে যাবো কেন? আমি আমার জায়গায় সঠিক আছি। খাল বাচাঁতে হলে সিটি কর্পোরেশনের উচিত যারা তাদের খাল ও জমি দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।  

এবিষয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, যৌথভাবে সীমানা চিহ্নিত না করে খাল ভরাট করলে আমি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ে অভিযোগ করবো। প্রয়োজন হলে সড়কের মন্ত্রাণালয়েও অভিযোগ করবো এই বিষয়ে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab