নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বোনের বাসায় থাকতেন জান্নাতুল হাসিন (২৪)। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে স্নাতক শেষে বর্তমানে ঢাকার মিরপুরে মার্কেন্টাইল ব্যাংকে ইন্টার্ন করছিলেন। সোমবার (৩০ নভেম্বর) রাতে কাউকে না জানিতে কুমিল্লায় বাড়ি আসেন। আসার পরে জান্নাতুল হাসিনের মনে ক্ষোভ-রাগ থেকে মা-বাবা কিছু জানতে চাননি। এরপর সেই ঘুমিয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় ছিলেন। দুপুর দেড়টার দিকে হঠাৎ বাসায় জানালেন বাহিরে দোকানে যাচ্ছেন শ্যাম্পু আনতে। এরপরই ইদ্রিস মেহেদী জানতে পারলেন তার মেয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় কুমিল্লা নগরীর ঝাউতোলায় সিটি কর্পোরেশন কার্যালয়ের পিছনে ১০ নং ওয়ার্ড কাউন্সিলরে অফিসের পাশের নির্মাণাধীন ৯টা তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে কাউন্সিলর অফিসের সামনে আত্মহত্যা করেন। নির্মাণাধীন ভবনটি গোল্ড সিলভার কোম্পানির।
বাবা ইদ্রিস মেহেদী পরিবার নিয়ে নগরীর ঝাউতোলায় থাকেন। তার তিন মেয়ে এবং এক ছেলে। নিহত জান্নাতুল হাসিন মেজো মেয়ে। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন।
তিনি জানান, জান্নাতুল হাসিন বড় মেয়ে জান্নতুল হেছানের বাসায় থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে স্নাতক শেষ করেছেন। ওই বাসায় বড় মেয়ে এবং তার স্বামী সঙ্গে মেজো মেয়ে হাসিনও থাকতেন। তবে বড় মেয়ে এবং তারা স্বামী দুইজনই চাকুরীজীবী। নিহত হাসিন মিরপুর-৬ এ মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় ইন্টার্নি করতেন। তবে তাদের চেয়ে হাসিন বাসায় সময় দিতেন বেশি।
আত্মহত্যা করলো কেন ধারণা কি? জানাতে চাইলে বাবা ইদ্রিস জানায়, ঢাকা থেকে রাগ ক্ষোভ নিয়ে রাতে কুমিল্লা আসেন। খাওয়া দাওয়া করেননি। কোন ছেলের সাথে সম্পর্ক ছিল কি না? তিনি সেটা জানেন না। অন্য কারো সাথে কোন দ্বন্দ্ব ছিল কি না সেটাও বলতে পারেননি তিনি।
স্থানীয় ১০ ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের মনি জানান, আমরা অফিসের ভিতরে বসে কাজ করছি। অফিসের সামনে হঠাৎ একটি বড় শব্দ হলো। শব্দ শুনে বের হয়ে দেখি একটি মেয়ে মাঠিতে পড়ে আছে। কয়েকজন দৌড়ে এসে মাথায় পানি দেওয়ার চেষ্টা করলো। এরমধ্যেই হাত-পা ছেড়ে দিয়ে মেয়েরা মারা গেলে।
তিনি জানান, আমরা সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হলো মেয়েটি পাশের গোল্ড সিলভারে নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, যেহেতু মেয়েটি একটি নির্মাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গিয়েছে। সে হিসেবে আমরা প্রাথমিকভাবে বলবো আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত হবে এবং মৃত্যুর পিছনের ঘটনা জানতে পারলে তার কারণ বলা যাবে।