নিজস্ব প্রতিবেদক
“কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উপলক্ষে পদর্শনী মেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মেনে সীমিত পরিসরে এই মেলায় কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়েজুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়, মডার্ণ স্কুল এবং হাউজিং এস্টেট স্কুল এ- কলেজসহ সর্বমোট ৩০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রদর্শণী মেলায় অংশগ্রহণ করেন। কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এ- কলেজে আয়োজিত ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ এর প্রদর্শণী মেলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল। কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
কুমিল্লা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসানের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইউনুছ মিয়া, হাউজিং এস্টেট স্কুলের এ- কলেজের অধ্যক্ষ জহিরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এড. আমিনুল ইসলাম টুটুল বলেন, আজকের প্রজন্মরা নতুন, নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জাতিকে বিশ^ দরবারে নতুনভাবে উপস্থাপন করতে পারে। তাই বর্তমান সরকার বিজ্ঞানের অগ্রযাত্রা থেকে নিত্যনতুন জ্ঞান আহরণ করে প্রযুক্তিতে অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আমাদের এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্ব অপরিসীম।
এরপর বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় অংগ্রহণে বিজয়ী দলকে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর উপজেলার জাইকার কর্মকর্তা খালিদ মোস্তাফিজ, কুমিল্লা সদরের স্কাউটের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।