নিজস্ব প্রতিবেদক
কাবাডিতে বান্দরবান জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে চট্টগ্রাম রেঞ্জের ৭ জেলার পুলিশের কাবাডি প্রযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৪ পয়েন্ট এগিয়ে থেকে কুমিল্লা জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আজকের উত্তেজনামূলক ফাইনাল খেলে দেখেই উপলব্ধি করতে পেরেছি বিজয়ী দল কত বাধা অতিক্রম করে আজকের এই ফাইনালে এসেছে। তারা আমাদেরকে চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম রেঞ্জের জন্য একটি শক্তিশালী কাবাডি দল তৈরি করা। যখন বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন্স শীপ টুনামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে চট্টগ্রাম রেঞ্জ সবাইকে মোকাবেলা করতে হবে। যার কারণে লোকাল প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি দল ঘটনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কুমিল্লায় জেন্যু হিসেবে অন্যান্ত চমৎকার একটি আয়োজন করেছে। এই আয়োজনে কুমিল্লা জেলা পুলিশ সবসময় সফল হয়ে আসছে। অতীতেও তারা ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল তানভীর সালেহীন ইমনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা পুলিশ সুপার আজিম-উল আহসানসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা।