ঢাকা | | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ার ইউএনও-ওসিকে প্রত্যাহারের দাবি স্বতন্ত্র প্রার্থীর!

author
Reporter

প্রকাশিত : Feb 13, 2026 ইং 117 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করার জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার দাবি করলে স্বতন্ত্র প্রার্থী।  

রবিবার সন্ধ্যায় কুমিল্লা ব্রাহ্মণপাড়ার উপজেলার সাহেবাবাদ এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোঃ. আবু জাহের এই দাবি করেন। 

তার দাবি, প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমাকে এবং আমার কর্মী- সমর্থকদের সন্ত্রাসী বাহিনীর প্রাণনাশের হুমকি ও হামলা চালিয়ে আহত করছে। গাড়ি অফিস ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। দফায় দফায় এসব হামলা ভাঙচুরেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছেন।  নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাছে একাধিক অভিযোগ নিয়ে গেলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষের পরিবর্তে নির্বাচন কারসাজি সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। আমি স্থানীয় সংসদ সদস্যের কাছে এসব অভিযোগ তুলে ধরেছি। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা ও ওসি আজম উদ্দিন মাহমুদ প্রত্যাহারের দাবি করেছেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী সমর্থকদের উপর গতকাল হামলা ও ভাংচুরের ঘটনায় ক্ষুব্ধ কেউ লিখিত অভিযোগ নিয়ে আসলে আমরা গ্ৰহণ করবো। আমরা মামলা নেওয়ার জন্য বসে আছি।

উল্ললেখ্যয, (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকেই উপজেলার সবুজপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস বানানো নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাত ১০টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আনারস প্রতীকের প্রার্থীর অফিস ভাংচুর করা হয়। এই খবরে বড়ধুশিয়া ও ধান্যদৌল এলাকায় ছড়িয়ে পড়লে সেখানেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ধান্যদৌল এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগামী ১০ ডিসেম্বর এ উপজেলা পরিষদের উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। আর স্বতন্ত প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের ছোট ভাই আলহাজ্ব আবু জাহের।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS