ঢাকা | | বঙ্গাব্দ

ভাষ্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Mar 18, 2026 ইং 132 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগ। রবিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে এই বিক্ষোভ ও মানববন্ধন করেন।

বিক্ষোভ ও মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ হোসেন, জিয়াউর রহমান ও রানা প্রমুখ।

মানবন্ধনে এসময় বক্তব্যরা বলেন, জাতিরজনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণে নামে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত্রি ছড়ানো হচ্ছে। তাদেরকে রুখতে হবে।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদর্শন করেন।

এছাড়া কুমিল্লার দাউদকান্দিসহ জেলার বিভিন্ন জায়গায় বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS