ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ইউটার্ন নিতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল , কমার্স কলেজের ছাত্রের মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Apr 16, 2026 ইং 120 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৪ কিলোমিটার অংশের ইউটার্নগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অনেক তাজাপ্রাণ। ইউটার্নের স্থানগুলো দুঘর্টনা প্রবণ উল্লেখ থাকা সত্ত্বেও যানবাহন চালকদের অসতর্কতা-অসচেতনতা, সড়ক ও ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, মোবাইল ফোনে কথা বলা, তন্দ্রাচ্ছন্নভাব নিয়ে চালকের আসনে বসাসহ অন্যান্য অসঙ্গত কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে মহাসড়কে। এছাড়া ইউটার্ন নেওয়ার সময় দুইপাশের গাড়ি দেখে টার্ন না নেওয়ায় দুর্ঘটনা সংগঠিত হচ্ছে।

সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) রাতে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে বাসের ধাক্কায় আবু রায়হান রবিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম সুয়াগাজী ট্রাফিক মোড়ে ইউটার্নে এই ঘটনায় ঘটে। রবিন চৌদ্দগ্রাম উপজেলার সুয়াগাজী হাড়িশ্বর গ্রামের আবুল কালামের ছেলে। সেই কুমিল্লা কমার্স কলেজের ছাত্র।

 স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত কুমিল্লা থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন। কুমিল্লার সুয়াগাজীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন করার সময় কক্সবাজার থেকে ঢাকাগ্রামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে রবিন নিহত হয়। গুরুত্ব আহত হয় সঙ্গে থাকা দুই বন্ধু।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. সাফায়েত হোসেন দুর্ঘটনার বিষয়ে বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি ব্যপারে কেউ আমাদেরকে জানাননি। যার কারণে খোঁজ নিতে পারিনি।  

নিরাপদ চালক চাই বাংলাদেশ সংগঠনের যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কর্মী আবদুল হান্নান জানান,  মহাসড়কের ইউটার্নগুলো মরণফাঁদ। এসব এলাকায় দূর্ঘটনা স্বীকার হয়ে অনেকে প্রাণ হারাচ্ছে। আবার অনেকেরেই আহত হয়ে পুঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন। হাইওয়ে কর্তৃপরে নিকট আবেদন অত্যন্ত ঝুঁঁকিপূর্ণ কুমিল্লা সদর দণি সুয়াগাজী ইউটার্নটি দূর্ঘটনা মুক্ত করতে যথাযত ব্যবস্থা গ্রহন করা হোক।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS