ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 90 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

গোপনে বিয়ের পর বাড়িতে তুলে নেওয়ার দ্বন্দ্বে ডেকে নিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলী আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। সেই সাথে ১০ হাজার টাকা এবং আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি এড. আমিনুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামী মাসুম বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। হত্যার ঘটনাটি ঘটে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর কাশিপুর গ্রামে। ওই গ্রামের আনা মিয়ার মেয়ে আসমা আক্তার।
অভিযোগের সূত্রে জানা যায়, শ্বাসরোধে হত্যার শিকার আসমা আক্তার ও আসামী মাসুম বিল্লাহ গোপনে বিয়ে করেন। বিষয়টি ছেলে এবং মেয়ের পরিবার কেউ জানতেন না। বিয়ের বছর খানিক পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বাড়িতে তুলে নেওয়ার জন্য মেয়ে ছেলেকে চাপ দেয়। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেয়ের বাড়ির পাশের একটি সিম ক্ষেতে গিয়ে ডেকে নেয় ছেলে। বাড়িতে তুলে নেওয়া এবং বিয়ের বিষয়টি পরিবারকে জানানোর দ্বন্দ্বে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। হত্যার ঘটনায় পরদিন বড় ভাই জসিম উদ্দিন বাদি হয়ে ২০১৬ সালের ২১ এপ্রিল কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি মামলা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি এড. আমিনুল ইসলাম বলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩নং আমলী আদালতের বিচারক নাসরিন জাহান অনেক পরিশ্রমী ব্যক্তি। ওনার দূরদর্শিতার কারণে চার বছরের মধ্যে একটি চাঞ্চল্যকর হত্যাকা-ের রায় প্রদান করা সম্ভব হয়েছে।






নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS