নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে “মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০”এর সাইক্লিং দল সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এস এন সরকারী ডিগ্রী কলেজ হতে কুমিল্লা সেনানিবাসে আগমন করেছে।
সাইক্লিং এক্সপেডিশন দল কুমিল্লা সেনানিবাসে পৌঁছলে সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের অর্ভ্যথনা জানান।
এরপর কুমিল্লা সেনানিবাসে পৌছার পর শহীদ স্মৃতিসৌধ ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ’ এ পুস্পস্তবক অর্পন এবং এমআর চৌধুরী গ্রাউন্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে এক্সপেডিশন দলের ফটোসেশন হয়।
উল্লেখ্য যে, সরকার গত চলতি বছরের ১৭মার্চ থেকে ২০২১ সালের ২৬মার্চ পর্যন্ত এই সময়কালকে মুজিববর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ০৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ সর্বমোট ১০০ জন সেনাসদস্য অদম্যশক্তি ও সাহসিকতার সাথে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১হাজার ১০ কিঃমিঃ পথ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সম্পূর্ণ পথে জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। একই সাথে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিষ্ট এই অপরাজেয় সাইক্লিং এক্সপেডিশন চলমান রাখবে। আগামী ০৩ ডিসেম্বর টেকনাফে (শাহ পরীর দ্বীপ) মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ শেষ হবে।