ঢাকা | | বঙ্গাব্দ

ডিম ও ফুচকা দোকানের চাঁদাবাজ কুমিল্লার আ. লীগ নেতা জাহাঙ্গীর কারাগারে

author
Reporter

প্রকাশিত : Mar 1, 2026 ইং 618 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা নগরীতে ডিম বিক্রেতার মালামাল মাটিতে ফেলে দেয়া সেই নেতা আবিদুর রহমান জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনেরও (টাউন হল) সাধারণ সম্পাদক ছিলেন। টাউন হল সাধারণ সম্পাদক থাকার সময় টাউনহলে ডিম, ফুচকা বিক্রেতাদের মাঠে বসিয়ে চাঁদাবাজি শুরু করেন। সিদ্ধ ডিম বিক্রেতারা চাঁদা দিতে দেরি হলে তাদের মালামাল মাটিতে ফেলে দিতেন বলে অভিযোগ রয়েছে।

ডিবির ওসি সাজ্জাদ করিম খান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য- আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS