কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কু‌মিল্লায় বন্যার্তদের মাঝে আবুল কালামের ত্রাণ বিতরণ

author
Reporter

প্রকাশিত : Sep 13, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কু‌মিল্লায় বন‌্যার্ত‌্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএন‌পি ।  শুক্রবার সকা‌ল থেকে শুরু করে দিনব‌্যাপী বিএনপির শিল্প‌বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈ‌তি কালাম)র নেতৃত্বে দলের নেতাকর্মীরা বন‌্যা কব‌লিত মনোহরগ‌ঞ্জ উপজেলার ২টি ইউনিয়নে কয়েক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

তি‌নি বলেন - বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । তি‌নি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনা রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মানুষের পাশে দাড়াতে হবে। হামলা ভাঙচুর দখল করা যাবে না ব‌লে হু‌শিয়া‌রি উচ্চারণ ক‌রেন। তি‌নি' সমাজের সব স্তরের মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। 

‌জেলার অন‌্যান‌্য উপ‌জেলায় বন‌্যার পা‌নি কম‌লেও অব‌হে‌লিত ম‌নোহরগ‌ঞ্জে ও দ‌ক্ষিণ লাকসা‌মে এখ‌নো পা‌নিব‌ন্দি প্রায় লক্ষা‌ধিক মানুষ। উপজেলার সরষপুর ,লক্ষণপুর,  ইউনিয়নে ‌নৌকা‌যো‌গে ক‌য়েক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে ছিল, চাল, ডাল, স্যালাইন, পানি ও শুকনো খাবার।

ত্রাণ বিতরণ কা‌লে উপস্থিত ছি‌লেন উপ‌জেলা বিএন‌পির আহবায়ক শাহ সুলতান খোকন , সদস‌্য স‌চিব অধ‌্যাপক সারওয়ার চাহান দোলন, যুগ্ন আহবায়ক আলী মুর‌র্তোজা ভূইয়া, মঞ্জুরুল আলম মজনু, মোহাম্মদ আলী চেয়ারম‌্যান ও শওকত‌ হো‌সেন শিহাব, আবদুল‌ মোনাফ, লাকসাম উপ‌জেলা যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি মোশারফ জো‌সেন মশুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসবেক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab