কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সদর দক্ষিণের কানুনগো জাহাঙ্গীর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

author
Reporter

প্রকাশিত : Jul 7, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার এক লাখপতি কানুনগো ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৭ জুলাই) দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল এই মামলা দায়ের করেন। দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

অভিযুক্তরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা ভূমি অফিসের সাবেক কানুনগো (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম (৬৪) ও তার স্ত্রী মিসেস হাসিনা আলম (৫৭)। মো. জাহাঙ্গীর আলম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের মুজিবুর রহমানের ছেলে। 

দুদক কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক বলেন, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মো. জাহাঙ্গীর আলম ৯১লাখ ৫১ হাজার ২৫৩ টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদান করেন। পরে দুদকের তদন্তে উঠে আসে তার সম্পদের গড়মিলের কথা। তিনি ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এসব সম্পত্তি তার স্ত্রীর নামেও রয়েছে। কিন্তু তার স্ত্রী একজন গৃহিণী। তার কোন আয়ের উৎস নেই। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab