ঢাকা | | বঙ্গাব্দ

দেবিদ্বারে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন, নকল বন্ধের কঠোর হুশিয়ারি এমপি আজাদের

author
Reporter

প্রকাশিত : Feb 17, 2026 ইং 81 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষার কেন্দ্রে নকল বন্ধের কঠোর হুশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে জাফরগঞ্জের গঙ্গামণ্ডল রাজ ইনষ্টিটিউশানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি আরও বলেন, যদি কোন শিক্ষক বা অন্য কেউ নকল করতে সহযোগিতা করেন প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তবে কেন্দ্র ঘুরে জানতে পেরেছি কিছু ত্রুটিআছে, অনেকে ডিভাইসের মাধ্যমে নকল করার চেষ্টা করছে সেটাও যাতে না চলে সে দিকে খেয়াল রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কোনো অবস্থাতেই নকল করে পাশ করা যাবে না। আমাদের একটি মেধাবি ও দক্ষ জনশক্তি দরকার, যেটি বঙ্গবন্ধু ও আজকের মাননীয় প্রধানমন্ত্রীর র্দীঘদিনের একটি লালিত স্বপ্ন। সে স্বপ্ন পূরণের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এক্ষেত্রে সকল শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে। শিক্ষকরাই পারেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ উপহার দিতে। সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন। যা গত অর্থবছরের চেয়েও ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন। কারণ আপনাদের প্রচেষ্টার মাধ্যমে একটি আগামীর সুন্দর মেধাবী বাংলাদেশ গড়ে উঠবে। এর আগে তিনি রাজামেহার ও ধামতি এলাকায় দুটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন চলাকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম শামীম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ হাসান প্রমুখ। প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলায় ২০২৪ সালে মোট ১০টি কেন্দ্রে ৩হাজার ২৯৭ জন এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষার্থী অংশ নিয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS