বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আলোচনাসভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু, কুমিল্লা চেম্বার অফ কমার্সের সভাপতি ডাক্তার আজম খান নোমান। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।