কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থী মামুনের পথসভা অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : May 14, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশীদ মামুনের আনারস প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা মডেল হাই স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।     

প্রফেসর মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং শামীম সরকারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশীদ মামুন।  

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুলাহ্ আল-কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর বেগম বক্তব্য রাখেন৷ 

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কালিপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি। 

সভায় বক্তারা ২৯ মে অনুষ্ঠিতব্য দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab