কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ক্রিকেটার সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে

author
Reporter

প্রকাশিত : May 7, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন নীরব (১৪) নামে এক স্কুল ছাত্র। মঙ্গলবার বিকেল ৩টার সময় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। আহত কিশোর ধোড়করা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্র জানা গেছে,  ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে কসমেটিকস ব্র্যান্ডের একটি শো-রুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টার যোগে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন। এসময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনার পর সাকিব আল হাসান ঘটনাস্থলে এসে শো-রুম উদ্বোধন করেন। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। অন্য উৎসুক জনতার মতোই সে সাকিবকে দেখতে যায়। এরপর তারে জড়িয়ে দুর্ঘটনায় পতিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab