কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রীর দেয় ঘন্টার সভায় ৩ বার লোডশেডিং

author
Reporter

প্রকাশিত : Apr 18, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর একটি মতবিনিময় সভায় ৩ বার লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সাথে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। 

এদিন নির্ধারিত সময়ের পর বেলা ১২ টায় শুরু হয়ে ১ টা ৩০ মিনিটে শেষ হয় মতবিনিময় সভা। এর মাঝে অন্তত ৩ বার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হুলস্থুল কান্ড ঘটে সভাস্থলে।

একপর্যায়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা সভাস্থল থেকে বেরিয়ে যান। প্রায় ১০ মিনিট পর আবারও সভাস্থলে ফিরে আসেন তারা।

এসময় বারবার লোডশেডিংয়ের জন্য একাধিকবার দুঃখ প্রকাশ করে আয়োজক কমিটি। 

আয়োজক কমিটিতে থাকা ডা. সুজিত সাহা 'বার্তা ২৪'-কে বলেন, লোডশেডিংয়ের বিষয়টি আমাদের দায়িত্বে না। আমরা অনুষ্ঠানের দায়িত্বে ছিলাম৷ 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab