কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় মাস্ক না পরায় ২০ মামলা, ৩৫জনকে জরিমানা

author
Reporter

প্রকাশিত : Nov 17, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কুমিল্লার জেলা ও উপজেলা পর্যায়ে অভিযান চালিয়ে মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মানুষের মাঝে মাস্ক পড়া নিশ্চিত না করা পর্যন্ত জেলা প্রশাসন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক আবুল ফজল মীর। তারই প্রেক্ষিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লার নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে। কুমিল্লার শাসনগাছা রেল স্টেশন, বাস স্টেশন, বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতাল ও কান্দিরপাড় ফৌজদারি মোড় এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ড প্রদান করেন। পৃথক পৃথক স্থানে করা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজন ম্যজিস্ট্রেট ২০টি মামলা, ৩৫ জনকে  অর্থদণ্ড করে সর্বমোট ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন। 

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, শাসনগাছা রেল স্টেশন এলাকায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট অমিত দত্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি ২টি মামলাসহ ৫ জন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন। 

বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতাল এলাকায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি ৭টি মামলাসহ ৭জন ব্যক্তিকে ১৭’শ টাকা জরিমানা করেনে। 

এছাড়া শাসনগাছা বাস স্টেশন এলাকায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মাহমুদদুল হাসান রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনিও ৭টি মামলাসহ ৭জনকে ১৪’শ টাকা জরিমানা করেন। এছাড়াও কান্দিরপাড় ফৌজদারি মোড় এলাকায় জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় তিনি ৪টি মামলাসহ ১৬ জনকে ৩৬’শ টাকা জরিমানা করেন। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab