কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

author
Reporter

প্রকাশিত : Apr 2, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যার দায়ে এক যুবককের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী বাপ্পি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার শিশু তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাহিদা ইসলাম ইলমা।  

মামলার বিবরনের সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ দুপুরে, চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে  তাহিদা ইসলাম ইলমা বাসার সামনে খেলছিলো। এসময় প্রতিবেশী বাপ্পি তেঁতুলের লোভ দেখিয়ে ইলমাকে তার ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে মরদেহটি কাঁথা পেঁচিয়ে পাশের ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। পরদিন ইলমার মরদেহ খুঁজে পায় স্বজনরা। এ ঘটনায় ইলমার বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামি বাপ্পিকে গ্রেফতার করে। পরে ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab