কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লাস্থ লাকসাম-মনোহরগঞ্জবাসীর সম্মানে উন্নয়ন ফোরামের ইফতার

author
Reporter

প্রকাশিত : Mar 30, 2024 ইং
ad728

কুমিল্লায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জবাসীদের সম্মানে দোয়া ও ইফতারের আয়োজন করেছেন লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। 

শুক্রবার কুমিল্লার কোটবাড়ি অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উন্নয়ন ফোরামের আহ্বায়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেভ দ্যা হিউমিনিটির প্রধান নির্বাহী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক  প্রফেসর ডক্টর আব্দুল হাকিম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ  আবুল বাশার, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক হামিদুর রহমান সোহাগ, মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা ইসরাফিল হোসাইন, হাবিবুর রহমান মজুমদার প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অত্র ফোরামের আহ্বায়ক বদিউল আলম সুজন লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়ন ফোরামের সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

- প্রেস বিজ্ঞপ্তি 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab