কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

এতো আন্তরিক আগে হলে ; মেয়ে হারাতাম না, তদন্ত কমিটির সাথে সাক্ষাৎ শেষে অবন্তিকার মা

author
Reporter

প্রকাশিত : Mar 22, 2024 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ছাত্রী ফাইরুজ অবন্তিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি। শুক্রবার (২২ মার্চ) সকালে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির ৫ সদস্যসহ মোট ৬জন অবন্তিকার কুমিল্লার বাঁগিচাগাওয়ের বাসায় আসেন। তারা অবন্তিকার মা তাহমিনা শবনম ও তার ভাই জারিফ জাওয়াদের সাথে কথা বলেন। এসময় তারা সেদিনের অবন্তিকার ঘটনার সম্পর্কে জানেন।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন সাংবাদিকদের জানান, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য তারা কুমিল্লায় এসেছেন। তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তা নিশ্চিত জানাতে পারেননি তিনি।

এদিকে অবন্তিকার মা তাহমিনা শবনম।সাংবাদিকদের তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে হলে হয় তো আমার মেয়েকে হারাতে হতো না।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন ছাড়াও সদস্য সমাজ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ঝুমুর আহমেদ, সদস্য সচিব ডেপুটি রেজিষ্ট্রার রঞ্জন কুমার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মুনিরা জাহান সুমি অবন্তিকার মায়ের সাথে কথা বলেন।

এর আগে, ১৫ মার্চ শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন জবি শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। আত্মহত্যার প্ররোচনার মামলায় দ্বীন ইসলাম ও আম্মান কুমিল্লা কারাগারে আছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab