ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লার মানুষ ৯ মার্চ সকল অপতৎপরতার জবাব দিবে : তানিম

author
Reporter

প্রকাশিত : Feb 22, 2026 ইং 118 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলির সদস্য নূর উর রহমান মাহমুদ তানিম বলেছেন, সাধারণ জনগণ আমার পাশে আছে। কিছু হুমকি, ভয় ভীতি তো আছেই। আওয়ামীলীগের কিছু মানুষ এখন আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গিয়েছে। তারা সাধারণ মানুষের আকাঙ্খাকে অবনমিত করে রাখতে চায়। কুমিল্লার মানুষ ৯ মার্চ সকল অপতৎপরতার জবাব দিবে আমি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। তারা আমাকে আশ্বাস দিচ্ছে। ইনশাআল্লাহ বিজয় আসবেই। গতকাল শুক্রবার (০১ মার্চ) সকালে নেতাকর্মীদের নিয়ে নগরীর ঠাকুরপাড়া ও আশেপাশের এলাকায় প্রচারনাকালে এসব বলেন আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র পদে উপ নির্বাচনে হাতি প্রতীকের এই প্রার্থী।

এসময় নূর উর রহমান তানিম ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা কেন্দ্রে যেতে ভয় পাবেন না। সবাই নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে কেন্দ্রে গিয়ে ৯ মার্চ ভোট দিবেন। কোনো অপশক্তি যাতে আপনাদেরকে থামাতে না পারে।

এর আগে, হাতি মার্কার সমর্থনে নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীরর বিভিন্ন অলিগলি জনসংযোগ করেন এই প্রার্থী। প্রচারণার ৮ম দিনে জমজমাট প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নগরী। নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন তিনি। চষে বেড়াচ্ছেন বাসা- বাড়ি, দোকানপাট, মার্কেট ও কাঁচাবাজার।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS