ঢাকা | | বঙ্গাব্দ

নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা আছে আমার সাথে-কায়সার

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। দুর্নীতিবাজ আর ভাগবাটোয়ারাকারীদের মানুষ আর চায়না। তাই  কুমিল্লার মানুষ জড়ো হয়েছে। গত দুইদিন কুমিল্লার মানুষ আমাকে দেখে রাস্তায় নেমে এসেছে। এক প্রার্থী ঘুরে ঘুরে অভিযোগ করছে। তার কাছে আছে কালো টাকার পাহাড়। এই কালো টাকার উপর ভর করে তিনি নির্বাচন করছেন। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতি, রামপুর, চাঙ্গিনি মোড়, গাবতলি বেবী স্ট্যান্ড, সালমানপুর, শালবন বিহার, কোটবাড়ি, টিটিসি মোড়সহ আশপাশের এলাকায় প্রচারণা শেষে এসব কথা বলেন স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। 

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি (সাক্কু) কালো টাকা দিয়ে জনগণকে কিনতে চায়। কিন্তু আমার সাথে আছে গত ১০-১৫ বছর আওয়ামী লীগ ও তার (সাক্কু) নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরা। তারা আমাকে অভয় দিচ্ছে তারা আমার সাথে আছে। সুতরাং কোন কালো টাকা দিয়ে এবার কুমিল্লার মানুষকে ধোকা দেয়া যাবে না। 

বিকেলে এই প্রার্থী নগরীর ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া মৌজা, বিষ্ণুপুর এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। এরআগে বিকেল ৪ টার দিকে তিনি নগরীর টাউনহল মাঠের এক সেমিনারে বক্তব্য রাখেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS