কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মুজিববর্ষের উপহার ‘রিকশা ভ্যান’ পেলেন কুমিল্লার ৫০ জেলে

author
Reporter

প্রকাশিত : Nov 16, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় মুজিববর্ষের উপহার হিসেবে নিবন্ধিত ৫০ জন জেলের মাঝে রিকশা ভ্যান বিতরন করেছে সদর উপজেলা পরিষদ মৎস্য বিভাগ। সোমবার দুপুরে নগরীর মুন্সেফবাড়িতে জেলেদের এই রিকশা ভ্যান বিতরন করেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

এসয়ম উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস-চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা বকুল ও জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর লেখক মেজর জেনারেল মোঃ সারোয়ার হোসেন এর লেখা ‘১৯৭১ প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বই সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে উপহার দেন লেখক।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab