ঢাকা | | বঙ্গাব্দ

শতাধিক হাঁস-মুরগী খাওয়া অচেনা প্রাণীটি অবশেষে আটক

author
Reporter

প্রকাশিত : Feb 3, 2026 ইং 130 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক 

দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দাদের হাঁস, মুরগী, কবুতরসহ গৃহপালিত পাখি খাচ্ছিল একটি অচেনা প্রাণী। একপর্যায়ে প্রতি রাতে স্থানীয় জনতা পাহারা দেয়া শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা নিশ্চিত হয় এই প্রাণী দেখতে বিড়ালের মতো কিন্তু আকারে বড়। বহুদিন চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে প্রাণীকে জব্দ করে স্থানীয়রা। ঘটনাটি কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক হাঁস মুরগী ও কবুতর খাওয়া প্রাণীটি বেওলাইন গ্রামের মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে আটক করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির  বলেন, আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে। ছবিতে দেখে বন্য বিড়াল মনে হচ্ছে। সাধারণত ছোট পশুপাখি খেয়ে থাকে। আমরা এটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করবো।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS