ঢাকা | | বঙ্গাব্দ

হোমনায় ইটের সাইজে প্রতারণার অপরাধে লাখ টাকা জরিমানা

author
Reporter

প্রকাশিত : Feb 13, 2026 ইং 106 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রি করায় এক ইটভাটাকে  লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মোবাইলকোর্ট পরিচালনা করেন হোমনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে হোমনার চন্ডীরচর এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস সিএম লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত, বিক্রয় বিতরণ করে আসছিল। এসব অপরাধে তাদের ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় ৫০ হাজার টাকা এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসক ছাড়পত্র এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারায় ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, আমরা নিয়মিত অভিযান করছি। আজ একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS