কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

দেবীদ্বারে ঈগল প্রতীকের গণসংযোগে বাড়ছে সমর্থকদের ভিড়

author
Reporter

প্রকাশিত : Dec 27, 2023 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

দিনভর প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। মাইকিং, পোস্টার সাঁটানো এবং লিফলেট বিতরণে সরগরম হয়ে উঠেছে তার প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে সমর্থকদের ভীড়। 

আবুল কালাম আজাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকার পাড়া, মহল্লা সর্বত্র চষে বেড়াচ্ছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনার সঙ্গে উঠান বৈঠক ও পথসভায় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সাধারণ ভোটার এবং সমর্থকরাও তাকে গ্ৰহণ করছেন ফুল দিয়ে। 

প্রতীক বরাদ্দের পর বুধবার ছিল প্রচার-প্রচারণার ১০ম দিন। শুরুতেই সমর্থকদের মাঝে ভয়, ভীতি ও আতঙ্ক কাজ করলেও সেটি কাটিয়ে আবুল কালাম আজাদ প্রচারণায় এখন প্রতিদিনই বাড়ছে কর্মী, সমর্থকদের উপচে পড়া উপস্থিতি। তৈরি হচ্ছে উৎসবমূখর পরিবেশ। যেখানেই যাচ্ছেন নারী ও পুরুষ ভোটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন কেন্দ্রে ঈগল প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন সর্বস্তরের ভোটাররা। 

বুধবার ২৭ ডিসেম্বর ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ কুমিল্লা দেবীদ্বারের বরকামতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। গণসংযোগে তিনি হাট, বাজার এবং বাসা বাড়িতে গিয়ে ভোটের হাতে হাতে ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করেন। কর্মী, সমর্থকরা হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে ঈগল প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। গণসংযোগে ফাঁকে ফাঁকে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও পথসভায় ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 

পথসভায় ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, দেবীদ্বারের মানুষ পরিবর্তন চায়। প্রতিটি গণসংযোগ গণজোয়ারে রূপান্তর হচ্ছে। প্রতিপক্ষের বিভিন্ন হুমকি, ভয় ভীতি অতিক্রম করে সমর্থকরা ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নিচ্ছেন। 

দেবীদ্বারের মানুষের বহুদিনের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আমি নির্বাচন করছি। মনেকরি মানুষ তাদের সেবা করার জন্য আমাকে ভোট দিবেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab