ঢাকা | | বঙ্গাব্দ

কর্মীদের ওপর হামলা হলে জবাব দেওয়া হবে --এমপি সীমা

author
Reporter

প্রকাশিত : Mar 24, 2026 ইং 119 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা এমপি। 

বুধবার (২৯ নভেম্বর) বিকালে নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি  এ ঘোষণা দেন। 

তিনি বলেন, নির্বাচনের সময়কালীন বিনা কারণে অন্যায়ভাবে আমার নেতাকর্মী ওপর হামলা হলে আমরা বসে থাকবো না। উচিত জবাব দিবো। প্রশাসনের কাছে অনুরোধ করবো অন্যায়ভাবে  নির্বাচন বাধা হয়ে দাঁড়াবেন না, নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচন করুন। 

বিগত সময় দেখছি, আমি যখন নির্বাচন করি, আমাকে বাধা দেওয়া হয়েছে। এবার সরকার সুষ্ঠু নির্বাচন করবে,আশা করি প্রশাসন আমাদের সহযোগিতা করবে।

এসময় উপস্থিত ছিলেন অ্যাড.গোলাম ফারুক,আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সিকদার, এড.আনিছুর রহমান মিঠু প্রমুখ।

 তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন— বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এ ক্ষেত্রে আমি আমার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS